ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Monday, 20 July, 2026, 4:47 PM

নেছারাবাদে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা

নেছারাবাদে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা

গণভোট বাস্তবায়ন, সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে নেছারাবাদে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায়
নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এনসিপির আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
এমপি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পরে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। গণভোট বাস্তবায়নে ছিনিমিনি খেললে ছাত্র - জনতা আবারও রাজপথে নেমে আসবে। 

বর্তমান সরকার কর্মসংস্থানের কথা বললেও গত ৫ মাসে কোন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। তিনি এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এ সভায় আসন্ন উপজেলা নির্বাচনে খান মো. বাকি বিল্লাহকে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও ঘোষনা করা হয়। 

সভায় অন্যান্যের বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার,আলী আহসান জুনায়েদ,ডা. শামীম হামিদী, কেন্দ্রিয় ছাত্র শক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক খান মো. বাকী বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status