|
নেছারাবাদে পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু গত শনিবার বিকেল অনুমানিক সাড়ে পাঁচটার দিকে ওই ইউনিয়নের কুড়িয়ানা -আদমকাঠি সংযোগ খালে ওই দুর্ঘটনা ঘটে । সে উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মনির হোসেন সরদারের ছেলে। মুইন গুঠিয়া আইডিয়াল কলেজেরে ছাত্র ছিল। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে ইঞ্জিন চালিত ট্রলারে মুহিন বন্ধুদের সাথে পর্যটন এলাকা নামে পরিচিত আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে ঘুরতে আসে। এক পর্যায়ে মুহিন চলন্ত ট্রলার থেকে খালে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
