|
মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা তার আগে টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে মেসির প্রশংসা করেছেন। শাকিরা বলেন, লিওনেল মেসি যা করছে তা বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে তুলে ধরে যিনি অত্যন্ত নিষ্ঠাবান ও সুশৃঙ্খল। যিনি সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। একইসঙ্গে প্রমাণ করে যে, বয়স বা অন্যের কথায় কোনো মানুষের পরিচয় নির্ধারিত হয় না। বয়স ৩৯ হলেও এখনও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। টানা বিশ্বকাপের খুব কাছে রয়েছেন এই ফুটবল কিংবদন্তি। তার এই সাফল্যের কৃতিত্ব স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে দিয়েছেন শাকিরা। শাকিরা বলেন, আমি জানি অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো নারীর পাশে থাকাটা নিজেকে প্রমাণ করতে শক্তি ও প্রেরণা জোগায়। তার সেই মন্তব্য রোকুজ্জো ভালোবাসা ও ভাবাবেগ-অশ্রুসিক্ত ইমোজি দিয়ে নিজের স্টোরিতে শেয়ার করেছেন। প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছিলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
