|
তারাগঞ্জের মানুষের আস্থার প্রতীক ও ক্রীড়াবান্ধব কর্মকর্তা ইউএনও মোনাববর হোসেন
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
|
![]() তারাগঞ্জের মানুষের আস্থার প্রতীক ও ক্রীড়াবান্ধব কর্মকর্তা ইউএনও মোনাববর হোসেন সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি তারাগঞ্জের সামগ্রিক উন্নয়নে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই মোনাববর হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরকারি কাজে স্বচ্ছতা এবং তৃণমূলের মানুষের অধিকার সুনিশ্চিত করতে নিরলস কাজ করছেন। সাধারণ মানুষের জন্য তার কার্যালয়ের দ্বার সবসময় উন্মুক্ত। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে, প্রশাসনই জনগণের প্রকৃত বন্ধু। উপজেলায় শিক্ষা ও সংস্কৃতির প্রসারের পাশাপাশি খেলাধুলায় তার অবদান অত্যন্ত প্রশংসনীয়। যুব সমাজকে মাদকের করাল গ্রাস ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখতে তিনি মাঠ পর্যায়ে ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করেছেন। নিয়মিত স্থানীয় টুর্নামেন্টের আয়োজন, তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে তিনি তারাগঞ্জের যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে ফিরিয়ে এনেছেন। মাঠ মাতানো খেলাধুলার প্রসারে তার এই আন্তরিক উদ্যোগ স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।তারাগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানান, "ইউএনও স্যারের মত কর্মঠ, জনবান্ধব ও ক্রীড়াবান্ধব কর্মকর্তা সত্যিই বিরল। উনার সততা এবং তরুণদের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।"কাজের গতিশীলতা, মানবিক মূল্যবোধ ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের মাধ্যমে মো: মোনাববর হোসেন সরকারি কর্মকর্তার প্রকৃত ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, যা অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, ভূমিভূত বসতবাড়ি ও মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন
