ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তিতে রাখতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:18 PM

এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তিতে রাখতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তিতে রাখতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল। তীব্র গরমে পরীক্ষার্থীদের শারীরিক স্বস্তি নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দীঘিনালা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বছর উপজেলার তিনটি কলেজের মোট ১ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জানা যায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের নির্দেশনায় দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সোলেমান, মির্জা সোহেল রানা এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ বলেন, পরীক্ষার দিন শিক্ষার্থীরা যেন সুস্থ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্য থেকেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সোলেমান বলেন, তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জন্য সামান্য সহযোগিতাও যদি স্বস্তির কারণ হয়, সেটাই আমাদের প্রাপ্তি। সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করছি।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর আগে স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। এমন উদ্যোগ শুধু সহযোগিতাই নয়, শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়িত্ববোধেরও ইতিবাচক দৃষ্টান্ত বলে তারা মন্তব্য করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status