|
ডামুড্যা উপজেলায় মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন গ্রেফতার
মোঃ মেহেদী হাসান আলমগীর, শরীয়তপুর
|
![]() ডামুড্যা উপজেলায় মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন গ্রেফতার তন্মধ্যে বিজয় আহমেদ ও রাজিয়া নামক অভিযুক্তদ্বয় তাদের অপরাধ আদালতের নিকট স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) এর সারণির ক্রমিক ২১ অনুসারে দুই আসামি-কে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয় ও সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। অপর ০৩ (তিন) জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং আদালতকে জানান যে, তারা ঘটনাস্থলে তোষক সেলাইয়ের কাজে এসেছিলেন ও অপরাধের সাথে সম্পৃক্ত নন। অভিযোগ অস্বীকার করায় ও এ সম্পর্কে প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় উক্ত ০৩ (তিন) জন অভিযুক্ত-কে আনীত অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা হয়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে কোর্টকে প্রসিকিউশন প্রদান করেন ডামুড্যা থানার সাব-ইন্সপেক্টর জনাব আলমগীর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
