|
অস্ট্রেলিয়া হারাল ৫ উইকেট
নতুন সময় ডেস্ক
|
![]() অস্ট্রেলিয়া হারাল ৫ উইকেট ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে চরম বিপর্যয় নামিয়ে আনেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে সাজঘরে পাঠান তাসকিন। আগের ম্যাচেও প্রথম বলেই শর্টকে আউট করেছিলেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানের শিকার হন কুপার কনোলি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিজের পরের ওভারে এসে ম্যাট রেন শকেও সাজঘরের পথ দেখান মোস্তাফিজ। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ দল রিভিউ নিলে দেখা যায় বল রেন শর ব্যাটে লেগেছিল। ফলে কোনো রান করার আগেই (০ রানে) ৩ উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসের এক চরম দুঃস্বপ্নের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ১০২৪টি ওয়ানডে ম্যাচের ইতিহাসে এর আগে কখনোই এত কম রানে ৩ উইকেট হারায়নি তারা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৭ রান। ১৭ বলে ১৩ রান করে মোস্তাফিজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। এরপর জস ইংলিস ও ক্যামেরন গ্রিন মিলে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইংলিস ও গ্রিন মিলে ৫৮ বলে ৪৩ রানের একটি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু এই জমে যাওয়া জুটিটি ভাঙেন বাংলাদেশি বোলার তানভীর ইসলাম। তানভীরের বলে জস ইংলিস আউট হলে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৭৫ রান। ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
