|
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা) দেশে আরও ৩ শিশু মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা ঘটে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ নিয়ে মোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
