|
কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা শিক্ষক
মাসুদ রানা,দুমকী
|
![]() কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা শিক্ষক বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে বারেটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আবুল কালাম সাবেক ইউপি সদস্য ও দলিল লিখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খাঁনের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। তাঁরা তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থল পুলিশ পৌছায় এবং মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান,তিনি বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত ছিলেন। পকেটে থাকা চিরকুটে তিনি ছয়জন ব্যক্তির নামোল্লেখ করে মৃত্যুর জন্য দায়ীও করেন তিনি। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী রাব্বি খান ও বায়েজিদ খান জানান, আম গাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন। পাশের ঘরের পুত্রবধু ( ভাইয়ের ছেলের বধু) কাকলি বেগম জানান, ঋনের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তাঁর পকেটে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
