|
রাঙ্গাবালীতে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার এবং প্রান্তিক জেলেদের সহায়তা দিতেই ২০২৫-২০২৬ অর্থবছরে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেজে ছিল ১২ কেজি আটা, ১০ লিটার তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ৮ কেজি মসুর ডাল। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলে পরিবারগুলো। তারা বলেন, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। সরকারি নিষেধাজ্ঞা মেনে ইলিশ সংরক্ষণ কার্যক্রমে অংশ নিতে এ ধরনের সহায়তা আরও উৎসাহ জোগাবে বলেও জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম মজুমদার। তিনি বলেন, ইলিশ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলেদের সাময়িক কষ্ট লাঘব এবং অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর করতে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জেলেদের সরকারি নির্দেশনা মেনে ইলিশ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
