ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন সময়ে সংবাদ প্রকাশের জেরে বালু উত্তোলন বন্ধ করলেন ইউএনও
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Thursday, 21 May, 2026, 2:38 PM

নতুন সময়ে সংবাদ প্রকাশের জেরে বালু উত্তোলন বন্ধ করলেন ইউএনও

নতুন সময়ে সংবাদ প্রকাশের জেরে বালু উত্তোলন বন্ধ করলেন ইউএনও

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ মে ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ সময় নদীতে স্থাপিত ড্রেজার মেশিন অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আওনা ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙন তীব্র আকার ধারণের আশঙ্কায় নদীতীরবর্তী এলাকার কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এর আগে, ১৮ মে ২০২৬ তারিখে দৈনিক নতুন সময়-এ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। সংবাদ প্রকাশের দুই দিনের মাথায় উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউএনও আফরোজা আফসানা জানান, সরকারি অনুমতি ছাড়া যমুনা নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার একটি ইতিবাচক উদাহরণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status