|
গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হলেন দিলারা বেগম (৫৪), তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক শ্রমিক দলের নেতার উপর হামলা ও হুমকি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
সেনবাগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত
নাঙ্গলকোটে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য
