|
সংরক্ষিত নারী আসনে জ্যোতির শপথ, পূর্ণ হল ৫০ আসনের প্রক্রিয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংরক্ষিত নারী আসনে জ্যোতির শপথ, পূর্ণ হল ৫০ আসনের প্রক্রিয়া সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে দায়িত্ব পালনের শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। শপথ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম জ্যোতি। ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ মে রাতে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নেন। তখন নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিতে পারেননি, কারণ তার নামে গেজেট তখনও প্রকাশ হয়নি। পরে ৪ মে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ মে তার নামে গেজেট প্রকাশ হয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল প্রার্থিতা ঘিরে। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় বাতিল হয়, পরে তার আপিলও খারিজ হয়। এরপর এনসিপির আরেক নেতা নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন দিলে নির্ধারিত সময়ের পরে জমা পড়ায় তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় যাচাই করা হয় এবং ২ মে তা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন সদস্য পেয়েছে এবার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
