ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পত্নীতলায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Monday, 4 May, 2026, 12:05 PM

পত্নীতলায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

পত্নীতলায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

বরেন্দ্রভূমি অধ্যুষিত নওগাঁর শস্য ভান্ডার খ্যাত  পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে বোরো ধান কাটা ও মাড়াই। 

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৫ শ ১৫  হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ১ হাজার ৬ শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক,মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৮, ৮৯, ৯০, ৯২, ১০০  জিরা,কাটারি,গোল্ডেন আতবসহ বিভিন্ন জাতের  বোরো ধান চাষ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বোরো ধানকাটা ও মাড়াই ব্যস্ত  সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকরা।বাড়িতে বাড়িতে  কৃষাণিদেরও বেড়েছে ব্যস্ততা।এ বার অতিরিক্ত বৃষ্টির ফলে অধিকাংশ ধান পানিতে ডুবে গেছে। গত বছরের তুলনায় কৃষিশ্রমিক অনেক সংকট।তাই কৃষকের মুখে নেই কোন হাসি। 

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর  গ্রামের কৃষক মো.ইয়াকুব আলী বলেন,তিনি এবার প্রায় ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি।জিরা বিঘা প্রতি ২৪ থেকে ২৫ মণ করে ধানের ফলন হচ্ছে।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status