|
পত্নীতলায় ভ্রাম্যমান বইমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নতুন সময় প্রতিনিধি
|
![]() পত্নীতলায় ভ্রাম্যমান বইমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন দুপুর ১২ হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেলার প্রথম দিনে বিকেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা যায়। শিশু-কিশোরদের সরব উপস্থিতি এবং বিভিন্ন বয়সের নারী ও পুরুষরা বইমেলায় এসেছেন। নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী জুহাইম এসেছে বইমেলায়। নিজের উপজেলায় বইমেলার এ আয়োজন এবং শিশু কিশোরদের ছড়া ও কবিতার বই তাকে মুগ্ধ করেছে বলে জানায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক আবু নাঈম জানান, মফস্বল শহরে শিশু-কিশোররা যেভাবে বইমেলায় এসেছেন এটি অত্যন্ত আশাব্যঞ্জক। দর্শনার্থীদের এই উপস্থিতি আমাদের বইমেলা আয়োজনকে আরো সহজ করে দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
