ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 7:26 PM

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

২৮ এপ্রিল (মঙ্গলবার) জেলা লিগ্যাল এইড কমিটি জামালপুর এর উদ্যোগে সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। এরপর প্রাথমিক চিকিৎসা কর্মসূচি ও সাধারণ মানুষকে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে সচেতন করতে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বুথ করে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করা হয়। এতে বিজ্ঞ বিচারকবৃন্দ আইনজীবী, প্যানেল আইনজীবী এবং  এনজিও প্রতিনিধি  অংশগ্রহণ করেন।

‎জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জামালপুর জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথির আসন গ্রহণ করেন জামালপুর সদর- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড.শাহ্ ওয়ারেছ আলী মামুন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুর রহিম, জেলা পুলিশ সুপার মোছাম্মৎ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাক্তার মোঃ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতি সভাপতি তৌফিকুল ইসলাম বাদশা,জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি রিশাদ রেজওয়ান বাবু সহ আরো অনেকে।

‎জেলা লিগ্যাল অফিসার এ,কে,এম সিফাতুল্লাহ স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা শুরু হয়। বক্তারা বলেন অর্থের অভাবে কোন নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে জন্য সরকার জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনের আইনগত সহায়তা প্রদান করছে গত এক বছরে জামালপুর জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি এর মাধ্যমে সমাধান করা হয়েছে যা বিচার বিভাগের জট কমাতে সহায়তা ভূমিকা পালন করছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status