ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মাদারগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 4:54 PM

মাদারগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদারগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া ও বাংলা বাজার এলাকার বাসিন্দা নিজাম ও সুজন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  রাত ৯টার দিকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, মাদকবিরোধী এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status