ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 23 April, 2026, 11:04 AM

যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতিটিও উদ্ধার করেছে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার।

নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে সকিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম কাজে যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম জানান যে ঘরে রান্না হয়নি,তাই তাকে বাইরে খেয়ে নিতে হবে। শহিদুল তার মায়ের কথা জানতে চাইলে মরিয়ম জানান, শাশুড়ি ধর্মীয় আলোচনায় (তালিমে) গেছেন। রাতে কাজ শেষে বাড়ি ফিরে মা কে না পেয়ে শহিদুল আবারও জানতে চাইলে মরিয়ম অসংলগ্ন উত্তর দিতে থাকেন।

এতে সন্দেহ হওয়ায় শহিদুল রাতে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যক্ত বস্তার ভেতর থেকে মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেন তিনি।পুলিশ জানায়, তদন্তে মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি স্বীকার করেন যে,শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে থাকা চা পাতি দিয়ে তাকে হত্যা করেছেন।

পরে লাশ বস্তাবন্দি করে বাইরে ফেলে দিয়ে অস্ত্রটি ওয়্যারড্রপের ভেতরে লুকিয়ে রাখেন। পুলিশ তার দেওয়া তথ্যে ঘর থেকে রক্তমাখা চা পাতিটি উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status