|
রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট স্থানীয়রা জানান, এলাকায় থাকা পানির পাম্প থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে একদিকে সংযোগ ঘুরিয়ে পানি সরবরাহ করছেন। অন্যদিকে, অধিকাংশ বাসিন্দা এক ফোঁটা পানিও পাচ্ছেন না। এতে করে পানির জন্য প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে, কেউ কেউ দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করে জীবনযাপন করছেন। ![]() রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট এলাকাবাসীর দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, “পানির অপর নাম জীবন।” এই মৌলিক চাহিদা থেকে মানুষকে বঞ্চিত করা মানবিক সংকটের শামিল। এ বিষয়ে ঢাকা ওয়াসা-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
