|
একমাসে হাম ও হামের উপসর্গে ১৯৮ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() একমাসে হাম ও হামের উপসর্গে ১৯৮ জনের মৃত্যু এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৯৭৩ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড় পেয়েছেন নয় হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও একজনের জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩২ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
