ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন ইরানের স্পিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 April, 2026, 5:18 PM

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন ইরানের স্পিকার

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ‘ইসলামাবাদের আলোচনার সময় ওয়াশিংটন তেহরানের আস্থা অর্জন করতে পারেনি।’ প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলে ছিলেন।

রোববার ইসলামাবাদ থেকে চলে গেছেন ইরানের প্রতিনিধিরা। পরে এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আমাদের ইরানি সহকর্মীরা গঠনমূলক উদ্যোগ তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অপরপক্ষ আমাদের আস্থা অর্জন করতে পারেনি।’  

ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হলেও আশার কথা হলো- কোনো পক্ষই এখনো পুরোদমে সংঘাতে জড়ায়নি। আলোচনা শেষে পাকিস্তান ত্যাগ করার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘সর্বোত্তম’ একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ইরানিরা সেটি গ্রহণ করে কি না।

সংলাপের এই ব্যর্থতা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পুনরায় যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হবে। সেই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচল এবং তেল-গ্যাস স্থাপনাগুলো আরও ক্ষতির মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তবে উত্তেজনার এই আবহের মধ্যেই কিছু স্বস্তির খবর মিলেছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় রোববার জানিয়েছে, আগের হামলায় ক্ষতিগ্রস্ত তেল পরিবহনের ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ পুনরায় চালু করা হয়েছে। অপরদিকে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে। সেই সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ওয়াশিংটন ও তেহরান উভয়পক্ষকে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status