|
অভিমান ভুলে ফের নির্বাচনের মাঠে নুসরাত
নতুন সময় ডেস্ক
|
![]() অভিমান ভুলে ফের নির্বাচনের মাঠে নুসরাত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই জল্পনা আরও ঘনীভূত হয়। রাজনৈতিক মহলে তখন গুঞ্জন ছিল, দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরাতের। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও শুরু হয় নানা ব্যাখ্যা। তবে সেই দূরত্ব এখন অতীত—এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে ফের জায়গা করে নিয়েছেন নুসরাত। ইতিমধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনের কাছেও জমা পড়েছে রাজনৈতিক প্রচারে তারকাদের ব্যবহার নতুন কিছু নয়। সাধারণ মানুষের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনে বিনোদন জগতের জনপ্রিয় মুখদের ব্যবহার বহুদিন ধরেই করে আসছে দলটি। সেই ধারাবাহিকতায় এবারের তালিকায় নুসরাতের নাম বিশেষভাবে নজর কেড়েছে। সব বিতর্ক, দূরত্ব আর জল্পনা পেরিয়ে দলের প্রচারে নুসরাতের এই প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে এই ‘কামব্যাক’ কতটা প্রভাব ফেলতে পারে। সূত্র: দ্য ওয়াল |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
