|
সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১২
নতুন সময় ডেস্ক
|
![]() সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১২ বৃহস্পতিবার একটি সূত্র এএফপিকে তথ্যটি নিশ্চিত করে জানায়, শহরের হাসপাতালে আনা মৃতদের মধ্যে ১২ জন রয়েছে, যাদের ছয়জনই শিশু। ড্রোন হামলায় নিহতদের মধ্যে তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।তারা বর্তমানে চিকিৎসাধীন বলেও জানা যায়। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বুধবারের এই হামলা আল-সালামা এলাকায় আল উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয় বলে জানিয়েছে গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি। গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
