|
‘ইন্টারনেটের নাটক এড়াচ্ছি’, রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের জবাবে দীপিকা
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ইন্টারনেটের নাটক এড়াচ্ছি’, রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের জবাবে দীপিকা ছবির সাফল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাকে কড়া সমালোচনা ও ট্রোল করছে।ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, দীপিকা ইচ্ছা করেই ছবির প্রিমিয়ার এড়িয়ে গেছেন এবং পরিচালকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছেন। এই ট্রোলের জবাবে দীপিকা মন্তব্য করেছেন, ‘আমি শুধু ইন্টারনেটের এই নাটকগুলো এড়িয়ে চলছি, বন্ধু। আর আমি এই সিনেমা তোমাদের অনেক আগেই দেখে ফেলেছি। এখন বলো, মজাটা কার সাথে হলো?’ তার এই মন্তব্যে স্পষ্ট যে, প্রচারণার চেয়ে ব্যক্তিগত জীবনেই তিনি এই সাফল্য উপভোগ করছেন। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক মাইলফলক স্পর্শ করছে। মাত্র ১৮ দিনে ভারতে ১,০০০ কোটি রুপি আয় করে এটি ‘পুষ্পা ২’-এর পর দ্বিতীয় দ্রুততম আয়কারী ছবির তকমা পেয়েছে। এমনকি ‘বাহুবলী ২’-এর মতো কালজয়ী ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীরের এই ব্লকবাস্টার হিট।গত বছর ছবির প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রণবীর ও পুরো টিমের প্রশংসা করেছিলেন। তবে এবার তিনি অনলাইনের চেয়ে অফলাইনেই বেশি সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাকে রণবীরের বাবার সঙ্গে ডিনার ডেটে এবং মুম্বাইয়ের বিখ্যাত ক্যাফেতে সময় কাটাতে দেখা গেছে। রণবীর সিং ছাড়াও এই ছবিতে মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন্ । সূত্র : এনডিটিভি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
