|
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃ`ত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃ`ত্যু গত শনিবার সকাল ৮টা থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসব প্রাণহানির ঘটনা ঘটে।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন প্রাণ হারিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে এই রোগের সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে জনমনে উৎকণ্ঠা বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া পর্যবেক্ষণকালীন সময়ে এখন পর্যন্ত সারাদেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জনে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৪৭০ জনে। পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, আক্রান্তের তুলনায় সন্দেহভাজন রোগীর সংখ্যা অনেক বেশি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব বিভাগে মৃত্যু ও সংক্রমণের হার বেশি, সেখানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে হামের প্রাথমিক লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শিশুদের নিয়মিত টিকা কার্যক্রমের আওতায় আনার বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা আশা করছেন, সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
