ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে গার্মেন্টস কারখানার চুরি: কম্পিউটার ও নগদ টাকাসহ কর্মচারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 April, 2026, 10:58 AM

গাজীপুরে গার্মেন্টস কারখানার চুরি: কম্পিউটার ও নগদ টাকাসহ কর্মচারী গ্রেফতার

গাজীপুরে গার্মেন্টস কারখানার চুরি: কম্পিউটার ও নগদ টাকাসহ কর্মচারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানা থেকে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় কারখানার এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কর্মচারীর নাম রিয়াদুল ইসলাম সিয়াম। তিনি কালিয়াকৈর উপজেলার ইন্টারস্টফ এপারেলস লিমিটেডে কর্মরত ছিলেন।

সিআইডি সূত্র জানায়, গত ১৩ মার্চ রাতে কারখানাটির স্যাম্পল সেকশন থেকে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নামে সিআইডি গাজীপুর ও মেট্রো ইউনিট।

তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করেন। পরে সন্দেহভাজন হিসেবে একই প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হলে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

এরপর বৃহস্পতিবার রাতে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

গাজীপুরে গার্মেন্টস কারখানার চুরি: কম্পিউটার ও নগদ টাকাসহ কর্মচারী গ্রেফতার

গাজীপুরে গার্মেন্টস কারখানার চুরি: কম্পিউটার ও নগদ টাকাসহ কর্মচারী গ্রেফতার

সিআইডি জানায়, গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ছয়টি ক্রেডিট কার্ডও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি গাজীপুরের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status