ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 10:50 AM

বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে

বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা পোস্টকে জানান, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

এলাকাবাসীর তথ্যমতে, কেপি ঘোষ স্ট্রিটের যে গলিতে আগুন লেগেছে তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status