ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
এটা হয়তো আমার শেষ ছবি, বলেছিলেন রাহুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 7:34 PM

এটা হয়তো আমার শেষ ছবি, বলেছিলেন রাহুল

এটা হয়তো আমার শেষ ছবি, বলেছিলেন রাহুল

গত রোববার শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডজুড়ে। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কাজেই ডুবে ছিলেন এই অভিনেতা। রেখে গেছেন কিছু অসমাপ্ত কাজ, আর মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত শেষ ছবি ‘আইসিইউ’।

সৌভিক দে পরিচালিত এই ছবিতে রাহুলের সঙ্গে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র ও দেবরাজ ভট্টাচার্য। ছবিটির কাজ সম্প্রতি শেষ হয়েছে। এ ছবিতে রাহুলের সঙ্গে শেষ সময়ের স্মৃতি শেয়ার করেছেন পরিচালক। সেখানেই তিনি জানিয়েছিলেন, এটাই হয়তো তাঁর শেষ ছবি।

রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিচালক সৌভিক দে বলেন, ‘একেবারেই অপ্রত্যাশিতভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারালাম আমরা। বিশ্বাস করা কঠিন। কিছুদিন আগেও একসঙ্গে কাজ করেছি, গল্প করেছি, হাসি-ঠাট্টা করেছি, আর আজ তিনি নেই। এই হঠাৎ চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না।’

সৌভিক দে আরও বলেন, ‘রাহুল দা শুধু একজন অসাধারণ অভিনেতা ছিলেন না, দারুণ একজন মানুষও ছিলেন। সেটে তাঁর উপস্থিতি আলাদা এনার্জি নিয়ে আসত। তাঁর নিষ্ঠা, তাঁর অভিনয়ের গভীরতা—সবকিছুই আমার এই ছবির প্রতিটি ফ্রেমে থেকে যাবে। ব্যক্তিগতভাবে আমি একজন সহযোদ্ধা ও পথপ্রদর্শককে হারালাম।’

রাহুলের সঙ্গে শেষ স্মৃতি নিয়ে সবশেষ পরিচালক বলেন, ‘সবচেয়ে কষ্টের জায়গাটা হলো—এই ছবিটা নিয়ে ওর আলাদা ভালোবাসা ছিল। ডাবিংয়ের সময় মজা করে বলেছিলেন, এটা হয়তো আমার শেষ ছবি। তখন আমরা কেউই কথাটার গভীরতা বুঝতে পারিনি। আজ সেই কথাটাই বারবার কানে বাজছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status