ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ১৪ লাখ টাকার মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 6:37 PM

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ১৪ লাখ টাকার মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ২

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ১৪ লাখ টাকার মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ২

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে জীবননগর থানার হাসাদহ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে ডিবি পুলিশের একটি টিম চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে থামার সংকেত দেয়। এসময় গাড়ির চালক পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন,পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকার আলিম হোসেন (৩৬) ও জনি (৪০)।

পরে তাদের দেহ তল্লাশি ও গাড়ি অনুসন্ধান করে ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ‘ফেয়ারডিল (FAIRDYL)’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া একটি প্রাইভেটকার (মূল্য প্রায় ২৫ লাখ টাকা) ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ্।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status