ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগের রাতে ব্যালটে সিল বন্ধে ইভিএম ব্যবহার করব: সিইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 3:19 PM

আগের রাতে ব্যালটে সিল বন্ধে ইভিএম ব্যবহার করব: সিইসি

আগের রাতে ব্যালটে সিল বন্ধে ইভিএম ব্যবহার করব: সিইসি

ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার যে অভিযোগ উঠেছে, সেটি বন্ধ করতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, ভোট শুরু হওয়ার আগের রাতে সিল মেরে বাক্সভর্তি বন্ধ করতে ইভিএম ব্যবহার শুরু করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, সমাজে যখন অনিয়ম শুরু হয়, সেটিকে প্রতিহত করতে আরেকটি আইন তৈরি করতে হয়। তাই ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে।

রাতে ব্যালট মারার জন্য কারা দায়ী, সেটি বলার সুযোগ ইসির নেই জানিয়ে সিইসি বলেন, কারা সে জন্য দায়ী, নির্বাচনে কার প্রার্থী-সমর্থক কার কী প্রয়োজন, সেই শিক্ষা দেয়ার ক্ষমতা ও যোগ্যতা কমিশনের নেই। কী কারণে এগুলো হচ্ছে তা বলারও কোনো সুযোগ নেই।

নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচনে যে হেরে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে জিতে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হুদা বলেন, যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তাদের কোনো পক্ষ নেই। তাদের দায়িত্ব হলো, নির্বাচন অনুষ্ঠান করা। কে কোন দলেন, কার প্রভাব বেশি– এসব মোটেও বিবেচ্য বিষয় নয়।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করার ব্যাপারে ইসি কর্মকর্তাদের ভূমিকা আছে বলেও জানান সিইসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status