|
রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০ জন কৃষক-কৃষানিকে নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়নে প্রকল্পের সফলতা বাড়াতে উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর ব্লকের বাজেবকসা গ্রামের কৃষক মোবারক আলীর ৪ একর জমিতে পাটনার প্রকল্পের আওতায় বি.ডব্লিউ.এম.আর.আই-৩ জাতের গম আবাদ করা হয়েছে। ওই গমক্ষেতে মাঠ পর্যায়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম, কৃষক মোবারক আলী। কর্মকর্তারা কৃষক মোবারক আলীর গমক্ষেত পরিদর্শন করেন এবং গম চাষে তার সফল উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি উপস্থিত কৃষকদের আধুনিক পদ্ধতিতে গম চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
