|
গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শরীফ রফিকউজ্জামান
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শরীফ রফিকউজ্জামান প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই সরকার একযোগে দেশের ৪২টি জেলায় নতুন প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে। গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকউজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জেলায় তার বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, শরীফ রফিকউজ্জামানের এই নিয়োগ জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। তৃণমূলের মানুষের প্রত্যাশা, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে কাজ শুরু করেন, সেদিকেই এখন সবার দৃষ্টি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
