|
ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মহফিল
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মহফিল রোববার বিকেলে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব ইমারুল হক, যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, উপজেলা শাখার সহসভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক আজাদুল আলম। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা সম্ভব। এজন্য শিক্ষকদের মধ্যে ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা শাখার নেতাসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিন শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
