|
নাটোরে কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রোববার নাটোর জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দেলোয়ার হুসাইন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার মামলা নং ২৫৭/২১-এর ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মোছা. আরিফা খাতুন (৩০), গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর;মো. আসাদুল ইসলাম (৩৫), গ্রাম ইকোরি, থানা -বড়াইগ্রাম;মো. রশিদ প্রামাণিক, গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর;মো. জিহাদ আলী, গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর, জেলা নাটোর। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন পেশায় কৃষক ছিলেন। ২০২০ সালের ১৫ জুন সকাল ১০টার দিকে গরু চরানো ও পটলের ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে ফিরে আবার মাঠে যান। তবে বিকেল গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়াইগ্রাম থানাধীন বেড়ী বিল এলাকায় একটি পাটক্ষেতের পাশ থেকে মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত পিছনে বাঁধা ছিল এবং গলায় পাটের কাঁচা আঁশ পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর নিহতের স্ত্রী মোছাঃ রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন টগর তালুকদার। তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এ রায় দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
