ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জে এসএইচটিসি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
রায়হানুর রহমান
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 8:57 PM

রামগঞ্জে এসএইচটিসি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রামগঞ্জে এসএইচটিসি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অসহায় ও নিন্ম আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এসএইচটিসি (ঝঐঞঈ) ফাউন্ডেশন।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় এসএইচটিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা সুলতান আহম্মেদের বাসভবনের সামনে প্রায় ৭ শতাধীক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন বালুয়া চৌমুহুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এসএইচটিসি ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মানিক ভূইয়া।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভোলাকোট ইউনিয়নের পূর্ব আথাকরা বায়তুল মামুর জামে মসজিদের খতীব মুফতি আহসান উল্যাহ।
আয়োজক কমিটির পক্ষ থেকে মেহেদী হাসান মুরাদ জানান, পবিত্র রমজান মাসে এ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status