নাটোরে নারী আইনজীবী ফোরাম গঠন; নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 8:54 PM
নাটোরে নারী আইনজীবী ফোরাম গঠন; নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ
নাটোর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সভা কক্ষে নারী আইনজীবীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার মাধ্যমে নারী আইনজীবী ফোরাম গঠন করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত এ সভায় ২০ জন নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নবগঠিত নারী আইনজীবী ফোরাম ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সভায় সভাপতিত্ব করেন এপিপি দিনাই তাসরিন এবং সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু। এই কার্যক্রমটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জিএফএ’র নাগরিকতা প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে খান ফাউন্ডেশন। সহযোগিতায়: ALWO (আলো) উপস্থিত ছিলেন:২০ জন নারী আইনজীবী এবং সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংস্থার প্রতিনিধিগণ।