ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
গাছায় ছিনতাই মামলায় জড়িত একজন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:34 PM

গাছায় ছিনতাই মামলায় জড়িত একজন গ্রেপ্তার

গাছায় ছিনতাই মামলায় জড়িত একজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে সুসল পাম্পের কাছ থেকে ৪ জন ছিনতাইকারী নগদ ১ লাখ ৮১ হাজার ১৮৬ টাকা এবং ১টি স্মার্ট মোবাইল ফোন (মূল্য প্রায় ১১ হাজার ৯৯৯ টাকা) ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তারিখ ১০ মার্চ ২০২৬। মামলাটি পেনাল কোডের ৩৯৪ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল আলম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. ইউসুফ মিয়া (২০)। তিনি গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার মৃত মোবারক মোল্লা ও রওশন আরা দম্পতির ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status