ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
র‌্যাব-৮,সিপিসি-১ এর অভিযানে মোহাম্মদপুরের কিলার গ্রুপের সদস্য মোল্লা কাউসার গ্রেফতার
তুষার হাওলাদার,কলাপাড়া
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:32 PM

র‌্যাব-৮,সিপিসি-১ এর অভিযানে মোহাম্মদপুরের কিলার গ্রুপের সদস্য মোল্লা কাউসার গ্রেফতার

র‌্যাব-৮,সিপিসি-১ এর অভিযানে মোহাম্মদপুরের কিলার গ্রুপের সদস্য মোল্লা কাউসার গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং ‌র‌্যাব-২, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকা হতে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোল্লা কাউসার (২৫) পিতা- শানু প্রকাশ মামুন মৃধা, সাং কেউয়াবুনিয়া, বড় বিঘাই, থানা ও জেলা পটুয়াখালী বর্তমান সাং- কাটাসুর, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, কথিত আছে অভিযুক্তগণ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট এর নেতৃত্ব দেয়। বাদী ও তার বন্ধু মিলে এলাকায় অভিযুক্তদের মাদক স্পট বন্ধ করে দেয়। এতে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে গত ২১/০২/২০২৬ ইং তারিখ সংঘবন্ধ ভাবে মোহাম্মদপুর বসিলা রোডস্থ বাদী ও তার বন্ধুকে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে অভিযুক্তগন ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদী অভিযুক্তদের বিরদ্ধে মামলা দায়ের করেন।

উলেখ্য যে ঘটনার পর থেকেই র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যান্ত  চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু  র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্থান্তর করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status