ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2026, 1:34 AM

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমের পদত্যাগের ঘোষণা এল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ খবর দিয়ে বলেছেন, চলতি মার্চ মাসের শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ক্রিস্টি নোম।

মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছেড়ে যাচ্ছেন তিনি। তার জায়গায় সেনেটর মার্কওয়েন মুলিনকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।


তিনি ট্রুথ সোশালে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওকলাহোমার সম্মানিত সেনেটর মার্কওয়েন মুলিন ৩১ মার্চ ২০২৬ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন।”

আর ট্রাম্পের বিচারে আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব।

‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ তার জন্য সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিমী গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেওয়া হবে তার কাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status