ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ২ সার কারখানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2026, 6:50 PM

চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ২ সার কারখানা

চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ২ সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত গ্যাস স্বল্পতার কারণে দেশের বৃহৎ দুটি বড় সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল থেকে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

বন্ধ থাকা কারখানাগুলো হলো- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
কারখানা সূত্র জানায়, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর সম্প্রতি কারখানাটি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সব প্রস্তুতি শেষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ণ উৎপাদনে যাওয়ার কথা থাকলেও গ্যাস সংকটের কারণে সেটি আবারও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই বিপুল পরিমাণ উৎপাদন বর্তমানে স্থগিত রয়েছে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালু করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status