|
দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত
ধনেশ পত্রনবীশ
|
![]() দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সঞ্চালনায়, আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, স্বামী কাশিকানন্দজী মহারাজ, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাদার পাওয়েল কচিওলেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের সাবেক বিদ্যালয় পরিদর্শক পরিমল চন্দ্র পন্ডিত, ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, স্বপন সান্যাল, সাবেক কাউন্সিলর দিলীপ সাহা প্রমুখ। বক্তারা বলেন, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, কাজেই সকলকে নিজ নিজ অন্তর থেকে শ্রী রামকৃষ্ণর দেবের সাধনা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবধর্মের উর্দ্ধে গিয়ে মানব ধর্মের প্রচার করেছেন তিনি। জাতিভেদ ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছেন শ্রী রামকৃষ্ণদেব। আসুন আমরা উনার দেখানো পথ অনুসরণ করে মানব কল্যানে ব্রতী হই। মানব কল্যানে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
