ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীঘিনালা জোনের “দি বেবী টাইগার্স”-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শান্তি ও সম্প্রীতি রক্ষায় অবদানের স্বীকৃতি
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 17 February, 2026, 10:56 AM

দীঘিনালা জোনের “দি বেবী টাইগার্স”-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীঘিনালা জোনের “দি বেবী টাইগার্স”-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির দীঘিনালা জোনের ঐতিহ্যবাহী ইউনিট “দি বেবী টাইগার্স”-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জোন প্রাঙ্গণে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড-এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর আগমন উপলক্ষে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং ইউনিটের ইতিহাস ও সাফল্য নিয়ে প্রামাণ্য উপস্থাপনা।

অনুষ্ঠানে বিভিন্ন জোন কমান্ডারবৃন্দ, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা, দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে “দি বেবী টাইগার্স”-এর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ইউনিট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও “দি বেবী টাইগার্স” তাদের ঐতিহ্য, সাহসিকতা ও নিষ্ঠার ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউনিটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status