ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদ, কে কনে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 February, 2026, 10:55 PM

বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদ, কে কনে?

বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদ, কে কনে?

ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

ডাকসুর জিএস এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, “বিবাহিতদের দলে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাইকে স্বাগতম! পরবর্তী সুপাত্র Shadik Kayem ভাই।”

জানা যায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কনের নাম জুআয়রিয়া এবং তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status