|
ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন
নতুন সময় ডেস্ক
|
![]() ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন জানা গেছে, আজ বিকেলে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছে। অপারেশন সফল হয়েছে। নির্মাতা সকাল আহমেদ জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়, রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। আগামীকাল চিকিৎসকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তানিয়া বৃষ্টি। প্রায়ই তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, জ্বর-ঠান্ডা লেগে থাকত। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
