|
বুবলীর বাসন্তী ভালোবাসা
নতুন সময় ডেস্ক
|
![]() বুবলীর বাসন্তী ভালোবাসা শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। ছবিতে আরও দেখা যায়, বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সাথে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানান; মন্তব্য ঘরে তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
