|
ত্রয়োদশ নির্বাচন কেন্দ্রীক গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() ত্রয়োদশ নির্বাচন কেন্দ্রীক গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান মঙ্গলবার (৩ফেব্রুয়ারি ২৬) গাজীপুর পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ![]() ত্রয়োদশ নির্বাচন কেন্দ্রীক গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এছাড়াও, পরিদর্শনকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিন বাহিনী প্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
