|
ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে নারীরা রোজা রাখলে আদায় হবে কি?
নতুন সময় প্রতিনিধি
|
![]() ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে নারীরা রোজা রাখলে আদায় হবে কি? নারীদের হায়েজ/মাসিক/ঋতুস্রাব/রক্তস্রাব হওয়াটা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়। এটা আল্লাহ তাআলার নেজাম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীরই প্রতিমাসে সর্বনিম্ন ৩ দিন সর্বোচ্চ ৫/৭ দিন রক্ত প্রবাহিত হয়। এ সময় তাদের ওপর নামাজের হুকুম থাকে না। আর রমজান মাস হলে পরে রোজা কাজা করে নিতে হয়। তাই অনেকে পরবর্তীতে একা একা রোজা না রাখার জন্য ওষুধ খেয়ে তাদের নিয়মিত মাসিকের রক্ত বন্ধ করে রোজা পালন করে থাকে। রমজানে রোজা রাখার জন্য ওষুধ খেয়ে হায়েজ/মাসিক বন্ধ করে রাখাটা উচিত হবে না। এতে শারিরীকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা যেহেতু হায়েজ/মাসিকের কারণে রোজা না রাখার অনুমতি প্রদান করেছেন, তাই সে সময় হায়েজ স্বাভাবিক রেখে রোজা না রাখাটাই উচিত। পরে তা কাজা করে নেবে। ইনশাআল্লাহ এতে সওয়াব হবে বেশি। কারণ রমজানে সবার সাথে রোযা রাখা সহজ। কিন্তু রমজানের পর একা একা রোজা রাখাটা কঠিন। আর যে ইবাদত পালন যত কষ্টকর, তার সওয়াবও তত বেশি। তবে যদি কোন নারী রমজান আসার আগেই এবং হায়েজ শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য রোজা রাখা জায়েজ হবে। কোন সমস্যা নেই। কিন্তু যদি রমজান চলে আসে, আর রক্ত জারি হয়ে যাওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে হায়েজের সর্বনিম্ন সীমা কমপক্ষে ৩ দিন পর্যন্ত রোযা রাখতে পারবে না। এর পর থেকে রাখতে পারবে। (কিতাবুল ফাতওয়া- ৩/৪০৫) |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
