ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 January, 2026, 2:17 PM

মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি

মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি

চাঁদাবাজি আর দখলদারির জেরেই খুন হয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, রাজনৈতিক কারণে নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির। যেখানে জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’। কারওয়ান বাজারে চাঁদাবাজিতে এখনো ৮ থেকে ৯টি চক্র সক্রিয় রয়েছে বলেও জানান ডিবি প্রধান।

এদিকে মুছাব্বিরকে হত্যা মামলায় গতকাল শুক্রবার ‘শুটার’ মো. রহিমকে নরসিংদী থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করে। এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করে।

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনে মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status