|
জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, নতুন সঙ্গী কে?
নতুন সময় প্রতিবেদক
|
![]() জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, নতুন সঙ্গী কে? শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল আমি আগাম ঘোষণা দিলাম, শনিবার আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য। যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
