|
সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা, অতঃপর গত ২১ জানুয়ারি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে ৭৫ বছর বয়সী মার্টিন শর্ট জানান, গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। মার্টিন জানান, অনুষ্ঠানে বসার জায়গার পাশেই একটি ছোট কেক রাখা ছিল। মার্টিন ভেবেছিলেন সেটি হয়তো শুধু অতিথিদের জন্য রাখা হয়েছে। তিনি তার সহকর্মীকে কেক খাওয়ার প্রস্তাব দিয়ে নিজের হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটি কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে পাশে থাকা তার বন্ধুরা চিৎকার করে ওঠেন। তখনই মার্টিন বুঝতে পারেন, এটি কোনো সাধারণ ডেজার্ট নয়, বরং খোদ বর-কনের কাটার জন্য রাখা মূল বিয়ের কেক। মার্টিন মজা করে বলেন, আমি হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটির একপাশ কেটে অন্যপাশ কাটতেই আমার দলের সবাই চিৎকার করে ওঠে। আমি ওটা ঠিক করতে যাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি এতে আরও ঘোলাটে হয়ে ওঠে। পরে দক্ষ শেফদের ডেকে এনে কেকটি আগের মতো ঠিক করার কাজ করা হয়। অনুষ্ঠান চলাকালীন মার্টিন তার বন্ধুদের অনুরোধ করেছিলেন যেন সেলেনা এই বিষয়টি এখনই জানতে না পারেন। তবে মেরামত শেষে কেকটি আগের মতোই সুন্দর দেখাচ্ছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
